Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেনের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৫:০২ পিএম

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেনের আহ্বান

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।  

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলীয় কর্মী-সমর্থকদের প্রতি এই নির্দেশনা দেন।  

ইশরাক হোসেন তার পোস্টে লেখেন, "আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।"  

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়ে করা একটি রিট বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ খারিজ করে দেন। ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।  

তার সমর্থকরা বেশ কিছুদিন ধরে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। আদালতের রায়ের পর অনেকেই ধারণা করেছিলেন আন্দোলন থেমে যাবে। তবে, উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। কিছু সময় পরই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দেন ইশরাক।  

গতকাল কাকরাইল এলাকায় এক সমাবেশে বিএনপির এই নেতা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। তার কর্মী-সমর্থকরা তখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন