সব মানুষের একমাত্র চাওয়া জান্নাত। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জান্নাত চায় না। কিন্তু এমন একটি ছোট্ট আমল রয়েছে, যা করলে জান্নাতই আপনাকে চাইবে। কী সেই আমল?
রাসুলুল্লাহ (সা.) বলেছেন— যে ব্যক্তি দিনে ৭ বার জান্নাত চায়, জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আর যে ব্যক্তি ৭ বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে— ‘হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।’ হাদিসে পাকে এ ব্যাপারে একটি নির্ভরযোগ্য দোয়ার আমল এসেছে, তাহলো—
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আস'আলুকাল জান্নাহ, ওয়া আউজু বিকা মিনান্নার।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ (নাসাঈ ৫৫২২)
সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন উল্লেখিত ছোট্ট দোয়ার আমলটি নিয়মিত করা। যার ফলে ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভে ধন্য হবেন।



