Logo
Logo
×

ফিচার

ইফতারে সুস্থতা ও প্রাণবন্ত থাকতে ১০টি স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

ইফতারে সুস্থতা ও প্রাণবন্ত থাকতে ১০টি স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবত

ছবি : সংগৃহীত

সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরের ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবতের জুড়ি নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারের সময় অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় এড়িয়ে প্রাকৃতিক ফলের রস বা মধু দিয়ে তৈরি পানীয় বেছে নেওয়াই ভালো। এতে যেমন শরীর দ্রুত শক্তি ফিরে পায়, তেমনি হজমেও সুবিধা হয়।

ইফতারে সরাসরি বরফশীতল পানি না খেয়ে হালকা ঠান্ডা পানি পান করলে তা শরীরের জন্য উপকারী। লেবুর শরবত, বেল, বেদানা, দইয়ের লাবান, সাবুদানা বা পুদিনা শরবত—এসব পানীয় দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। সহজ উপকরণে ঘরেই কয়েক মিনিটে তৈরি করা যায় এসব পানীয়।

নিচে ইফতারের জন্য জনপ্রিয় কয়েকটি স্বাস্থ্যকর শরবতের রেসিপি তুলে ধরা হলো—

১. লেবু-আদা শরবত

এক গ্লাস ঠান্ডা পানিতে লেবুর রস, আদার রস, চিনি বা মধু, এক চিমটি বিট লবণ ও পুদিনাপাতা মিশিয়ে পরিবেশন করুন। এটি শরীরকে তাৎক্ষণিক সতেজতা দেয়।

২. বেলের শরবত

পাকা বেলের শাঁস পানি ও চিনি বা গুড়ের সঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। বরফ দিয়ে পরিবেশন করলে গরমে আরাম মিলবে।

৩. বেদানার শরবত

বেদানার দানা ব্লেন্ড করে ছেঁকে নিয়ে তাতে লেবুর রস, লবণ ও পানি মিশিয়ে পরিবেশন করুন। এটি ভিটামিনসমৃদ্ধ ও শক্তিদায়ক।

৪. লাবান (দইয়ের শরবত)

ঘন টকদই, পানি, সামান্য চিনি ও লবণ একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করুন। এটি হজমে সহায়ক।

৫. তিলের দুধের শরবত

ভেজানো বাদাম পেস্ট করে দুধ ও মধু বা চিনি মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। চাইলে সামান্য জাফরান ব্যবহার করা যায়।

৬. সাবুদানা-দুধের শরবত

সেদ্ধ সাবুদানা, দুধ, চিনি ও ফল কুচি মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। চাইলে রুহ আফজা যোগ করা যায়।

৭. লেবু-পুদিনা শরবত

লেবুর রস, পুদিনাপাতা, চিনি বা মধু, বিট লবণ ও ঠান্ডা পানি ব্লেন্ড করে ছেঁকে নিন। এটি ইফতারের অন্যতম জনপ্রিয় পানীয়।

৮. খেজুর-বাদামের শরবত

খেজুর ও বাদাম দুধে ভিজিয়ে ব্লেন্ড করে নিন। মধু যোগ করলে স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে। এটি দ্রুত শক্তি জোগায়।

৯. তরমুজের শরবত

তরমুজের টুকরো দুধ বা পানির সঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন। গরমে শরীর ঠান্ডা রাখতে কার্যকর।

১০. ইসবগুল ও তোকমা দানার শরবত

ভেজানো তোকমা দানা, ইসবগুলের ভুসি, লেবুর রস ও মধু মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন। এটি কোষ্ঠকাঠিন্য দূর ও শরীর ঠান্ডা রাখতে সহায়ক।

পুষ্টিবিদরা পরামর্শ দেন, শরবতে বিট লবণ ও পুদিনাপাতা ব্যবহার করলে স্বাদ ও সুগন্ধ বাড়ে। পাশাপাশি চিনির পরিবর্তে মধু ব্যবহার করলে পানীয়টি আরও স্বাস্থ্যকর হয়। ইফতারের অন্তত এক ঘণ্টা আগে শরবত তৈরি করে ফ্রিজে রাখলে পরিবেশনের সময় তা আরও উপভোগ্য হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন