Logo
Logo
×

জলবায়ু

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন