Logo
Logo
×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দফতর জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই নেতা শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন’।

জেরুজালেম থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সকালে জেরুজালেমের শা‘আরে জেদেক মেডিক্যাল সেন্টারে একটি রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন।’

এর আগে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানায়, ইসরাইল হামাসের কাছে পেশ করা একটি নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দফতর জানিয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান এবং ওই বছরের ডিসেম্বর মাসে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন