Logo
Logo
×

আন্তর্জাতিক

তিন মাস পর গাজায় ত্রাণ প্রবেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৩৩ পিএম

তিন মাস পর গাজায় ত্রাণ প্রবেশ

ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করেছে। সোমবার, ১৯ মে, জাতিসংঘের উদ্যোগে ৯টি ত্রাণবাহী ট্রাক অবরুদ্ধ অঞ্চলে প্রবেশ করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এই ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তিনি বলেন, গাজার জনগণের জীবন রক্ষায় প্রতিদিন কমপক্ষে ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করা প্রয়োজন।

অপরদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ১০ লাখ মানুষের জন্য চার মাসের খাদ্যপণ্য সীমান্তে মজুত রয়েছে। তবে ইসরায়েল এখনো স্পষ্ট করেনি ঠিক কতটুকু ত্রাণ প্রবেশ করতে পারবে এবং কীভাবে তা বিতরণ করা হবে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতির পর কেরেম শালোম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করেছে। তবে, দীর্ঘ ১১ সপ্তাহের অবরোধের পর মাত্র ৯টি ট্রাক যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন