Logo
Logo
×

আন্তর্জাতিক

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৫৭ পিএম

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দলটির ওপর এই নিষেধাজ্ঞা দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (১৩ মে) বিষয়টি উঠে আসে। উপ-মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্র কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন না করলেও সকল ব্যক্তির জন্য স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছ আইনি ব্যবস্থার পক্ষে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশের মতো সব দেশের প্রতি আহ্বান জানাই, যেন তারা মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে।

পিগট আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে ৫০ বছরের অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করবে।

অন্যদিকে ভারতও এই নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা উদ্বেগজনক।

তিনি গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা সংকোচনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা জানান।

বাংলাদেশের রাজনীতিতে এ ঘটনাকে বড় ধরনের মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বিচারিক প্রক্রিয়া কীভাবে এগোয় এবং রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কতটা গভীর হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন