Logo
Logo
×

আন্তর্জাতিক

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান

টেলিফোনে ফোনালাপের সময় ফার্সি ভাষা নিখুঁতভাবে শনাক্ত করতে এবং তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা স্পিচ রিকগনিশন সিস্টেম তৈরি করেছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষক ও শিক্ষক হাদি ভাইসি এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন।

টেলিফোন যোগাযোগের জটিল ও কোলাহলপূর্ণ পরিবেশে ফার্সি ভাষা নির্ভুলভাবে বুঝতে বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রযুক্তিটি সাজানো হয়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ফার্সি ভাষা অনুবাদের ক্ষেত্রে গুগলসহ বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সেবাগুলোর চেয়েও অনেক বেশি নিখুঁত ও চমৎকার পারফর্ম করছে ইরানের এই নতুন দেশীয় প্রযুক্তি।

প্রযুক্তিটির নেপথ্যের গল্প বলতে গিয়ে হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন ফোনালাপের ওপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক টান, বৈচিত্র্যময় উচ্চারণভঙ্গি এবং স্থানীয় ভাষার নানা বৈশিষ্ট্যকে এই এআই সিস্টেমে যুক্ত করা হয়েছে। ফলে এটি যেকোনো সাধারণ মানুষের দৈনন্দিন টেলিফোন আলাপের ভাষা খুব সহজেই বুঝতে সক্ষম।

বর্তমানে ইরানের বেশ কিছু সংস্থায় স্মার্টফোনভিত্তিক অ্যাসিস্ট্যান্ট এবং স্বয়ংক্রিয় কাস্টমার কেয়ার সার্ভিসে এই প্রযুক্তির সফল ব্যবহার শুরু হয়েছে। এর ফলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা যেমন কমছে, তেমনি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোও মজবুত হচ্ছে। ফার্সি ভাষা এবং এর আঞ্চলিক উপভাষার সঙ্গে খাপ খাইয়ে তৈরি এই স্বাধীন প্রযুক্তিটি ভবিষ্যতে দেশটিতে আরও আধুনিক ও বুদ্ধিমান ডিজিটাল সেবা চালুর পথ প্রশস্ত করবে।

সূত্র: মেহের নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন