Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

ইরানে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। ২৩ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের আট মাস পূর্ণ হতে চলেছে। এদিকে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করলেন।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে যুদ্ধ দ্রুত শেষ করা হবে, নাকি সংঘাতকে ধীরে ধীরে স্তিমিত হতে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যা চাই, সবই পাচ্ছি।’

রয়টার্স জানিয়েছে, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন