Logo
Logo
×

আন্তর্জাতিক

হেবরন শহর ধ্বংসের হুমকি নেতানিয়াহুর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

হেবরন শহর ধ্বংসের হুমকি নেতানিয়াহুর

গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার অধিকৃত পশ্চিম তীরের অন্যতম ঐতিহাসিক হেবরন শহর ধ্বংসের খোলাখুলি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হেবরনের একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, "প্রথমেই আমরা এই স্থানটি ধ্বংস করতে পদক্ষেপ নেব এবং একে পুরোপুরি বদলে দেব। আমরা এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি যা আগে কখনো করা হয়নি।"

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, নেতানিয়াহু পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে চালানো কঠোর অভিযানের মডেল হেবরনেও প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, যে এলাকাগুলো থেকে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা উঠে আসছে, সেসব এলাকার অধিবাসীদের সরিয়ে নেওয়া হবে, বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে, অস্ত্র বাজেয়াপ্ত করা হবে এবং পর্যায়ক্রমে অবকাঠামো ধ্বংস করা হবে।

এর পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন সড়কের পাশে অনুমতি ছাড়া নির্মিত ফিলিস্তিনি বাড়িঘর সরিয়ে দেওয়ারও ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু দাবি করেন, এসব স্থাপনা ইসরায়েলি সেনাদের নিরাপত্তার জন্য বড় হুমকি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, সামরিক বাহিনী ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে সবচেয়ে বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অভিযান পরিচালনার সময় ও কৌশল ইসরায়েল নিজেই নির্ধারণ করবে এবং সেই দিন খুব বেশি দূরে নয়।

আসন্ন সাধারণ নির্বাচনের আগে পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রশংসা করে নেতানিয়াহু তাদের ইসরায়েল রাষ্ট্রের জন্য ‘আদর্শ’ হিসেবে অভিহিত করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় দীর্ঘ রক্তক্ষয়ী সামরিক প্রচারণার পর অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহুর এই চরমপন্থা আঞ্চলিক উত্তেজনাকে ভয়াবহ মাত্রায় বাড়িয়ে তুলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন