Logo
Logo
×

আন্তর্জাতিক

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হওয়ায় বাংলাদেশকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তির দিনকে বোয়িংয়ের জন্য ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। 

পোস্টে নতুন এই উড়োজাহাজ কেনাবেচাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও এক বিশাল সাফল্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। 

ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য বড় দিন! মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তার পর আজ তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।’

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর নীতির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন!’

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ। এ চুক্তির মাধ্যমে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে বিমান।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন