Logo
Logo
×

আন্তর্জাতিক

রিয়াদে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

রিয়াদে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দিয়েছিল।

জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এর প্রভাবের মুখে পড়ল। 

খবর বার্তা সংস্থা এএফপির।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব।

সৌদি রাজধানীর বাসিন্দাদের কাছে স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে।’ বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে নেয়।

ইয়েমেনের জনবহুল অধিকাংশ এলাকা আগে থেকেই নিয়ন্ত্রণে থাকা হুতিরা চলতি মাসে আকস্মিক সামরিক অভিযান শুরু করে।

তাদের লক্ষ্য ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নেওয়া। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানির ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দাব ব্যবহার করত।

এখন হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধ ঘোষণা করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন