Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিল ইরান

কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যম জানিয়েছে, শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে। তেহরান স্পষ্ট করেছে, সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধই থাকবে।

ইরান ও ওমানের মধ্যে নতুন নৌপথ চালুর বিষয়ে একটি সমঝোতা হয়েছে। প্রস্তাবিত নৌপথটি ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। তবে ইরান জানিয়েছে, এই সমঝোতা হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার অর্থ নয়।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়।

এদিকে রোববার ভোরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হেংগাম ও কেশম দ্বীপের কাছে ভোর ৫টার দিকে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর দাবি করেছেন, এটি যুক্তরাষ্ট্রের হামলা। তবে জাহাজটির পরিচয় বা হামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আরেকটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোনো হতাহত বা বড় ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনাগুলো হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন