ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে কাপড়ে ঢেকে দেওয়া হয় বস্তি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে রাজপথের পাশের বস্তিগুলো রাতারাতি কাপড়ের পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষ নেতারা—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—সম্মেলনে যোগ দিতে আসার আগে মোদি সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দল আম আদমি পার্টি।
দলটির অভিযোগ, কাপড়ের পর্দা টেনে দিলেই দেশের দারিদ্র্য ও বাস্তব চিত্র আড়াল করা সম্ভব নয়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতীকী ছবি শেয়ার করে কটাক্ষ করেছে। ছবিতে আয়নায় উন্নত ভারতের সাজানো চিত্র দেখা গেলেও পেছনে রয়েছে ময়লা-আবর্জনা আর ভাঙাচোরা ঝুপড়ি ঘর।
ব্রিকস সম্মেলন উপলক্ষে দিল্লি নতুন সাজে সেজেছে। তবে অতিথিদের সামনে অভাব-অনটন লুকিয়ে ফেলার এই প্রচেষ্টা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।



