Logo
Logo
×

আন্তর্জাতিক

গভীর রাতে ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

গভীর রাতে ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত ও ভোরের দিকে সেরিক, মিনাব ও কেশম দ্বীপে এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে বলে ইরনা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, সমুদ্রের দিক থেকেই এসব শব্দ আসছিল।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ফার্স জানিয়েছিল, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর জাস্কের কিছু এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে আনাদোলুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জাস্ক শহরের দক্ষিণাঞ্চলে সমুদ্রের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ ও সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় প্রজেক্টাইল আঘাত হেনেছে। এসব প্রজেক্টাইল ‘শত্রুপক্ষ’ ছুড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটল। গত জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ আবার খুলে দেয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। বৃহত্তর শান্তি চুক্তির পথে সেটিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। এরপরও হরমুজকে ঘিরে দুই দেশের উত্তেজনা অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন