Logo
Logo
×

আন্তর্জাতিক

তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০০ দশমিক ০৭ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বেড়ে হয় ৯৪ দশমিক ৭৩ ডলার। গত ২৪ জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড এ সীমা অতিক্রম করল।

চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথি হামলা সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আঘাত হানার পর তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। হামলায় কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায় এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ইতোমধ্যে গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা ও এইচএসবিসিসহ কয়েকটি বড় ব্যাংক অপরিশোধিত তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে।

ফলে জ্বালানি বাজারে নতুন করে মূল্যবৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শঙ্কা বাড়লে তেলের দাম আরও বাড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন