Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে হুথি হামলায় আহত ৭৩

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

সৌদি আরবে হুথি হামলায় আহত ৭৩

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ করেছে রিয়াদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান প্রদেশে হামলা চালানো হয়েছে। তিনি এসব হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং নাগরিকদের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলে জ্বালানি খাতের কয়েকটি স্থাপনায় হামলার ফলে আগুন ধরে যায় এবং কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে হুথিরা অভিযোগ করেছে, উত্তর ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের আল-হাজম এলাকায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন শাস্তি ছাড়া পার পাবে না।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে সংঘাত আবারও তীব্র হয়েছে। জুলাইয়ে সানা বিমানবন্দরে হামলার পর হুথিরা আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর তারা লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে।

গত বৃহস্পতিবার হুথিরা বড় ধরনের অভিযান শুরু করে, যা পশ্চিম তাইজ ও দক্ষিণ হোদেইদাহ থেকে আল-মাখা ও বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়। বর্তমানে সংঘাত আল-দালেয়া, মারিব, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশেও ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২৪ আগস্ট থেকে এখন পর্যন্ত সংঘাতে প্রায় ১ হাজার ৭৮ জন নিহত বা আহত হয়েছেন এবং ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন