Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রকে শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। গতকাল রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিলের কুহেশতাক শহরে বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সাধারণ মানুষের অনুষ্ঠানে হামলা চালানোয় ক্ষুব্ধ হয়েছেন ঘালিবাফ। এছাড়া ২৮ ফেব্রুয়ারি মিনাবে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়টিও উল্লেখ করেছেন স্পিকার। স্কুলে মার্কিনিদের ওই হামলায় ১৭০-এর অধিক মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এরসঙ্গে একটি স্পোর্টস কমপ্লেক্সেও যুদ্ধের সময় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন অ্যাথলেট প্রাণ হারিয়েছিলেন।

এসব হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে শয়তান হিসেবে অভিহিত করে বুধবার (২ সেপ্টেম্বর) এক্সে ঘালিবাফ লিখেছেন, “মিনাব স্কুল: শিশুদের গণহত্যা করা হয়েছে। ল্যাম্পার্ড স্পোর্টস হল: শিশুদের হত্যা করা হয়েছে। কুহেশতাকের বিয়ে: পরিবারের সঙ্গে শিশুদের হত্যা করা হয়েছে। যদি একটি শক্তি (দেশ) শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো তার টার্গেট ঠিক করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে এটি একটি শয়তান।”

ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে ইঙ্গিত করে ঘালিবাফ লিখেছেন, “এই (যুক্তরাষ্ট্র) শয়তান ছোট শয়তানকে সুরক্ষা দেয়। যেটিও এই শয়তানের মতো কাজ করে। এটি হলো সবচেয়ে বড় শয়তান।”

গতকাল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন