Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ হাজারের বেশি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ হাজারের বেশি

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭ জনে। এখনো হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নেপাল পুলিশের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নেপাল পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবারের বন্যা ও ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে চার হাজার ৪৭৩ পুলিশ সদস্য কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শত শত মানুষকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে কয়েক ডজন মানুষ চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন, যারা ট্রেকিং বা তীর্থযাত্রার জন্য ওই এলাকায় গিয়েছিলেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলায় ঘরবাড়ি ও সড়ক কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছের সঙ্গে ঝুলে রয়েছে ধ্বংসাবশেষ এবং কাদায় মাখামাখি অবস্থায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন বেঁচে যাওয়া মানুষরা।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপালের মন্ত্রীরা এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে তিব্বতের শিগাতসে এলাকায় নদীর পাশ দিয়ে যাওয়া দুই লেনের একটি সড়ক পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে চীন-নেপাল সীমান্তে একটি হ্রদ তৈরি হয়ে ক্রমেই বড় হওয়ার দৃশ্য দেখা গেছে। বাঁধ ভেঙে আরও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এ আশঙ্কায় উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন