Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি চালুতে ইরানের শর্ত, যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

হরমুজ প্রণালি চালুতে ইরানের শর্ত, যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে ইরান দ্রুতই তাদের শর্তের তালিকা জমা দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তানের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।

আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন সরানোর যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ইরান জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি মেনে পদক্ষেপ নেয়, তবেই প্রণালি খুলে দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নৌপথটি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। তিনি স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার কোনো তাড়াহুড়ো নেই এবং তাদের ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন