Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরুতেই তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশায় তেলের দামে এই পতন দেখা গেল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়।  একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই)  দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে।  আজ (সোমবার) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলে জানা গেছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা গেলে তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও পরিষ্কার হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন