Logo
Logo
×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Icon

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কলম্বিয়ায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে প্রাথমিকভাবে এই ভূকম্পনের মাত্রা ছিল ৭.৪। খবর রয়টার্সের।

ইউএসজিএস জানায়, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, এই ভূকম্পনের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী এলাকাসহ কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোর ঝাঁকুনি অনুভূত হয়। প্রাথমিক তথ্যমতে, কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূকম্পনের ফলে তার বিভাগের রাজধানী কিবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে স্থায়ী অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। সম্ভাব্য আফটারশকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ কলম্বিয়া। একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং প্রধান ফল্ট লাইনগুলোর কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিসের মতে, দেশটিতে এ পর্যন্ত ১০০টিরও বেশি বিধ্বংসী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষ করে আন্দিয়ান অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরা অঞ্চলের পূর্বাঞ্চলীয় পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চল অতি ভূমিকম্পপ্রবণ।

অতীতেও কলম্বিয়া বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুমাকো শহরের কাছে আঘাত হানে ৮.০ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন