Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

ট্রাম্প ও সৌদি যুবরাজের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা বাতিল করতে অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানান সৌদি যুবরাজ।

রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমাতে আলোচনার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি অর্জনে সব ধরনের চেষ্টা চালানো জরুরি, যা পরবর্তীতে কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে।

তিনি আরও উল্লেখ করেন, এই কূটনৈতিক প্রচেষ্টাগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যকে বড় কোনো সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা।

এ ছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও তা আরও জোরদার করার বিষয় নিয়েও আলোচনা হয়।

এর আগে গত শনিবার ট্রাম্প জানান, তিনি ইরানের ওপর পূর্বপরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা বাতিল করেছেন। একই সঙ্গে, একটি ‘চুক্তির রূপরেখা’ নিয়েও সমঝোতা হয়েছে। এর ঠিক একদিন আগে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছিল যে ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন