Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববারের এই ভূমিকম্পের নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলের পুরো অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বলছে, নিউজিল্যান্ডে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে।

অগভীর এই ভূকম্পনের পর উপকূলজুড়ে আফটারশক পর্যবেক্ষণের কাজ চলছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও ভূকম্পন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে। এই ভূকম্পনের ফলে ওই অঞ্চলে অন্য কোনও ঝুঁকি কিংবা দুর্যোগের সৃষ্টি হতে পারে কি না তা নির্ধারণ করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন