Logo
Logo
×

আন্তর্জাতিক

৫০ দেশের নাগরিকদের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

৫০ দেশের নাগরিকদের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ কর্মসূচি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত এক ফেডারেল বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি১ ও বি২ ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বেশিরভাগই আফ্রিকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা নিজেদের বিবেচনায় নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের কাছ থেকে বন্ড চাইতে পারবেন। ২০২৫ সালের পাইলট প্রকল্পে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়া হলেও নতুন নিয়মে তা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

আগামী ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে চূড়ান্ত নিয়ম প্রকাশিত হবে এবং ওই দিন থেকেই এটি কার্যকর হবে। এই কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টি আফ্রিকার দেশ।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমাতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এই পদক্ষেপ বৈধ ভ্রমণ নিরুৎসাহিত করবে এবং জাতিগত বৈষম্যকে উসকে দেবে। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাক্‌স্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার লঙ্ঘন করছে।

অন্যদিকে ট্রাম্প জাতীয় নিরাপত্তা জোরদারের স্বার্থে এই পদক্ষেপকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন। তার প্রশাসন বৈধ অভিবাসনকেও কঠিন করে তুলেছে— যেমন নতুন ও ব্যয়বহুল ফি আরোপ এবং সামাজিক মাধ্যম যাচাইয়ের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন