Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সংঘাতে ১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

ইরানের সঙ্গে সংঘাতে ১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, টানা ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ২০০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। তাদের অভিযোগ, পেন্টাগন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে।

তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যে তথ্য প্রকাশ করেছে, তার চেয়ে অনেক বেশি। তিনি জানান, নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা আরও বেশি।

মোহেবি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, ইরানের হামলার শিকার মার্কিন ঘাঁটিগুলোতে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিতে। তার মতে, এতে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ পাবে। আইআরজিসির দাবি অনুযায়ী, অপারেশন ভিক্টরি–২-এ আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ধ্বংস হয়েছে ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান।

এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪ জন বলে উল্লেখ করে এবং কয়েকজনের ছবি ও নাম প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্র এখনো আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সও ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন