Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন ‘বাভি’, নিরাপদে সরানো হলো ৬ লাখ মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

চীনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন ‘বাভি’, নিরাপদে সরানো হলো ৬ লাখ মানুষ

চীনের পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝৌতে টাইফুন ‘বাভি’ আঘাত হানার আশঙ্কায় শনিবার (১১ জুলাই) ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখ এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখ মানুষকে সরানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগে শক্তিশালী এই টাইফুন জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চলে যায়। যদিও ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় এর শক্তি কিছুটা কমেছে, তবুও বিশাল বৃষ্টির মেঘে বিপুল জলীয় বাষ্প থাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে।

ওয়েনঝৌর বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, “কিছুটা চিন্তা আছে, তবে মনে হয় সব ঠিক থাকবে। আমরা আগেও অনেক টাইফুন মোকাবিলা করেছি।” তিনি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানি মজুত করেছেন।

এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে মৌসুমি বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন