Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। দলের প্রথম দফার মনোনয়ন গণনায় দেখা গেছে, ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই তাকে সমর্থন জানিয়েছেন। প্রয়োজনীয় ৩২৩টি মনোনয়নের চেয়ে তিনি মাত্র একটি ভোট দূরে রয়েছেন।

প্রত্যাশা অনুযায়ী নতুন কোনো প্রার্থী প্রতিযোগিতায় অংশ না নিলে আগামী সপ্তাহেই বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে এবং ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহামের জন্য এটি এক অসাধারণ রাজনৈতিক উত্থান।

গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয় এবং বার্নহামের উপ-নির্বাচনে জয় দলের নেতৃত্বে পরিবর্তনের চাপ তৈরি করে। অবশেষে কিয়ার স্টারমার পদত্যাগ করলে বার্নহামের নেতৃত্বের পথ সুগম হয়।

বার্নহাম ইতোমধ্যেই তার সরকারের কিছু রূপরেখা প্রকাশ করেছেন। তিনি ম্যানচেস্টারে একটি নতুন ‘নম্বর ১০’ ইউনিট খোলার প্রস্তাব দিয়েছেন, যা স্থানীয় সরকারকে আবাসন ও পরিবহন খাতে আরও ক্ষমতা দেবে। পাশাপাশি পানি ও জ্বালানি খাতকে জনগণের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দলের ভেতর থেকেই তার নীতি ও পরিকল্পনা বিস্তারিত প্রকাশের দাবি উঠেছে। দীর্ঘ বিরতির কারণে নতুন এমপিদের সঙ্গে তার সংযোগ সীমিত, যা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। আগামী সোমবার তিনি এমপিদের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরবেন।

গাজা যুদ্ধ নিয়ে লেবার পার্টির প্রাথমিক অবস্থানের জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে টেকসই বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বার্নহামের প্রশংসা করে বলেছেন, তিনি একজন দক্ষ প্রধানমন্ত্রী হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন