Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রকাশ্যে আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

প্রকাশ্যে আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রস্তুতির মধ্যে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত ছবিতে দেখা যায়, বিদায় অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে বসেআছেন ভাহিদি। কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা না যাওয়ার পর এটি তার বিরল প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর ভাহিদি আইআরজিসির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং ইন্টারপোলের ওয়ান্টেড তালিকাভুক্ত ভাহিদি চলমান সংঘাতের সময় তেহরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দেশটির নীতিনির্ধারণী মহলেও তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

উল্লেখ্য, আইআরজিসির শীর্ষ পর্যায়ের একাধিক কমান্ডার অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে নিহত হয়েছেন। তাদের মধ্যে সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানিও রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন