Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:২৬ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ভূমিকম্প দুটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। যদিও তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি জানান, দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়।

এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষয়ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

ডেলসি রদ্রিগেজের সঙ্গে অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজ উপস্থিত ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং হতাহতের সংখ্যা জানতে দেশটির বিভিন্ন অঞ্চলে জরুরি জরিপ ও উদ্ধার অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন