Logo
Logo
×

আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তিতে ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা ছাড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

চূড়ান্ত চুক্তিতে ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা ছাড়

ইরান প্রায় ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের নিষেধাজ্ঞা ছাড় এবং অবরুদ্ধ তহবিল ফেরত পেতে পারে বলে জানিয়েছেন দেশটির এক মুখপাত্র। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই ব্যবস্থার অধীনেও কিছু নির্দিষ্ট বিধিনিষেধ বহাল থাকবে। মূলত পূর্বে ফ্রিজ করে রাখা তহবিলগুলো ব্যবহারের সুযোগ পাবে তেহরান।

সূত্রগুলো জানায়, প্রাথমিকভাবে কাতারের দোহায় দুই দফায় ৬ বিলিয়ন ডলার করে মোট ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে সমঝোতা হয়। পরবর্তীতে সুইজারল্যান্ডে চুক্তির চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ইরানি মুখপাত্র নিশ্চিত করেছেন, প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে।

চুক্তির রূপরেখা অনুযায়ী, প্রথম ধাপে ইরানের ১২ বিলিয়ন ডলার তহবিল মুক্ত করা হবে। এরপর ৬০ দিনের সমঝোতা চলাকালীন আরও ১২ বিলিয়ন ডলার ছাড় সম্ভব হতে পারে। শেষ পর্যন্ত যদি চূড়ান্ত চুক্তি কার্যকর হয়, তবে নিষেধাজ্ঞা ছাড় ও অবমুক্ত তহবিলের মোট পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০ বিলিয়ন ডলার।

তবে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী, ইরান এই অর্থ অবাধ নগদ অর্থ হিসেবে ব্যবহার করতে পারবে না। অর্থ ব্যয়ের পরিধি মূলত খাদ্য ও ওষুধের মতো মানবিক পণ্য ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া তহবিলগুলো যুক্তরাষ্ট্র অনুমোদিত বাজার ও আর্থিক চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

তেহরান প্রকাশ্যে এই শর্ত প্রত্যাখ্যান না করলেও, তারা এ ব্যবস্থার সঙ্গে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছে তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল-জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন