Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, সমস্ত জটিলতা পাশ কাটিয়ে দুই দেশের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি সই হবে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতেই তারা একটি সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে পারবেন।

এ সময় দিল্লিতে মার্কিন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালাচ্ছিল। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও জানিয়েছে, উভয় পক্ষই একটি পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ নতুন শুল্ক আরোপের প্রস্তাব করে, যেখানে ভারতের নামও রয়েছে। এতে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে।

ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে পুরোনো সমালোচনা পুনরাবৃত্তি করে বলেন, উচ্চ শুল্ক হারের মাধ্যমে ভারত দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা নিয়েছে। তবে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি বদলেছে এবং যুক্তরাষ্ট্র এখন ভারতের সঙ্গে বাণিজ্য থেকে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করছে।

গত বছর শুরু হওয়া আলোচনার পরও চূড়ান্ত চুক্তি ঝুলে আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন কাঠামোতে সম্মত হলেও মার্চে তা চূড়ান্ত হয়নি। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত কিছু শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করায় আলোচনায় অনিশ্চয়তা তৈরি হয়।

উল্লেখ্য, একসময় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ফেব্রুয়ারিতে কমিয়ে ১৮ শতাংশ এবং পরে আদালতের রায়ের পর আরও হ্রাস পেয়ে ১০ শতাংশে দাঁড়ায়। ভারতের পক্ষ থেকে জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তি ও কৃষিপণ্যসহ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতির পরেই যুক্তরাষ্ট্র এই শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন