Logo
Logo
×

আন্তর্জাতিক

‘চড়া মূল্য’ দিয়েছে ইরান: নেতানিয়াহু

Icon

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

‘চড়া মূল্য’ দিয়েছে ইরান: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে দেশটির পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং একের পর এক সামরিক সংঘাতের আবহেই ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী বার্তা সামনে এলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ইরানকে তাদের কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে ভীষণ ভারী মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, ইরান ইতোমধ্যে যে মূল্য দিয়েছে তা অত্যন্ত চড়া। দেশটির এই সন্ত্রাসী শাসনের ভিত্তিগুলোতে চির বা ফাটল ধরেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, তেহরানের বর্তমান শাসনকাঠামো আর কখনোই আগের অবস্থায় বা শক্ত অবস্থানে ফিরে যেতে পারবে না। ইরানের রাজনৈতিক ও সামরিক ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের বলছি—এই ব্যবস্থার পতন এখন অবধারিত।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ও ইরানের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক সংঘাত এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গাজা ও লেবানন পরিস্থিতি এবং এর জের ধরে দুই দেশের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর নেতানিয়াহুর এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

নেতানিয়াহুর এই বক্তব্য মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং দেশটির অভ্যন্তরীণ ও আঞ্চলিক দুর্বলতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন