Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল তালেবান সরকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:৪৫ পিএম

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান সরকার রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে। বিবিসিকে দেওয়া তথ্য অনুযায়ী, মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এই চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে বলেন, রাশিয়া অঞ্চল ও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার আশা রাখে তালেবান সরকার।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে রাশিয়া আফগানিস্তানে দূতাবাস চালু রেখেছে এবং তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। ২০২২ সালে প্রথমবারের মতো অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে রাশিয়া, যার অধীনে আফগানিস্তানে তেল, গ্যাস ও গম সরবরাহ করা হয়।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তি প্রতিরক্ষা খাতে রাশিয়ার সঙ্গে তাদের বোঝাপড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তবে চুক্তিতে ড্রোন বা হামলার সরঞ্জাম অন্তর্ভুক্ত আছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন