Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৫৪ এএম

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুসলমানরা ঈদের নামাজ, কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগে মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের দোয়া, তওবা ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটান এবং মিনায় পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তারা কুরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন