Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৯ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর তিনি এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে। তিনি আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও এ বিষয়ে আলাদাভাবে কথা বলেছেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেওয়া হবে।” চলতি সপ্তাহের শুরুতে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় দ্রুত শেষ হয়ে আসছে। উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি নতুন হামলা স্থগিত করেছেন বলেও জানান।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, সফরটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত ফলপ্রসূ ছিল। তবে তেহরান বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র অতীতে দু’বার ইরানে সামরিক হামলা চালিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন