Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে চীন-রাশিয়ার সমর্থন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০২ পিএম

হরমুজ প্রণালি নিয়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে চীন-রাশিয়ার সমর্থন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে ইরান। তবে চীন এই পথ উন্মুক্ত করার জন্য স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, আর সেই প্রস্তাবকে সমর্থন করেছে রাশিয়া।

রোববার (১৭ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মন্তব্যের সঙ্গে মস্কো ‘পূর্ণভাবে একমত’।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি প্রয়োজন। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান নয়, সংলাপই একমাত্র সঠিক পথ।

রাশিয়া ও চীনের এই অবস্থান সামনে এলো এমন সময়ে, যখন হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন