Logo
Logo
×

আন্তর্জাতিক

টেম্পল অব হেভেনে শি-ট্রাম্পের সফর, সম্প্রীতির ধারণা ব্যাখ্যা করলেন শি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:১২ পিএম

টেম্পল অব হেভেনে শি-ট্রাম্পের সফর, সম্প্রীতির ধারণা ব্যাখ্যা করলেন শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সব জীবের মধ্যে সম্প্রীতি এবং প্রকৃতির নিয়মের প্রতি শ্রদ্ধার ধারণা ব্যাখ্যা করেছেন। শুক্রবার (১৫ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বেইজিংয়ের টেম্পল অব হেভেন সফরকালে দুই নেতার একটি ছবি প্রকাশ করা হয়েছে।

বর্তমানে ট্রাম্প চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। বেইজিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শনের সময় শি জিনপিং তাকে গোলাকার আকাশ ও চতুষ্কোণ পৃথিবীর ধারণা তুলে ধরেন। শি বলেন, “২০১৭ সালে আমরা ফরবিডেন সিটি পরিদর্শন করেছিলাম। আজ যে টেম্পল অব হেভেন দেখা হচ্ছে, সেটিও ফরবিডেন সিটির সমবয়সী। এখানে গোলাকার আকাশ ও চতুষ্কোণ পৃথিবীর ধারণা রয়েছে, যা চীনা জনগণের মহাবিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শন প্রকাশ করে।”

গ্রেট হল অব দ্য পিপলে দুই ঘণ্টা ১৫ মিনিটের বৈঠক শেষে তারা টেম্পল অব হেভেনে যান। বৈঠকে তাইওয়ান, অর্থনৈতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। টেম্পল অব হেভেনের প্রধান স্থাপনা ছিনিয়ান হলও তারা পরিদর্শন করেন। বৃত্তাকার এই স্থাপনাটি আকাশের প্রতীক, আর বাইরের চতুষ্কোণ প্রাচীর পৃথিবীর প্রতীক।

শি জিনপিং বলেন, প্রাচীন চীনের শাসকরা এখানে শান্তিপূর্ণ রাষ্ট্র, জনগণের কল্যাণ, অনুকূল আবহাওয়া ও ভালো ফসলের জন্য প্রার্থনা করতেন। তিনি আরও বলেন, জনগণকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করা চীনের ঐতিহ্যগত চিন্তাধারার প্রতিফলন।

ট্রাম্প বলেন, “২০১৭ সালে ফরবিডেন সিটি সফরের অভিজ্ঞতা এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল। টেম্পল অব হেভেন ৬০০ বছরেরও বেশি সময় ধরে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে। এটি চীনের ধ্রুপদি স্থাপত্যশিল্প ও ঐতিহ্যবাহী সংস্কৃতির অসাধারণ নিদর্শন।” তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই বড় দেশ, জনগণও জ্ঞানী ও মহান। তাই পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদার করা উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন