যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে তেহরানের অবিশ্বাস।
শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে আরাঘচির বক্তব্য তুলে ধরা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা তাদের আন্তরিকতা নিয়ে সন্দিহান। তবে যেই মুহূর্তে আমরা অনুভব করব যে তারা সত্যিই সিরিয়াস এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত, তখন অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নেব।”
আরাঘচি আরও জানান, ইরান এখনো কূটনৈতিক পথ খোলা রেখেছে। তবে যেকোনো সমঝোতা হতে হবে পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে।
সাম্প্রতিক পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে টানাপোড়েনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। তবে দীর্ঘদিনের অবিশ্বাস এখনো বড় বাধা হয়ে রয়েছে।



