Logo
Logo
×

আন্তর্জাতিক

কিউবায় হামলার শঙ্কা, যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:০৮ পিএম

কিউবায় হামলার শঙ্কা, যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে

কিউবায় যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কিউবার সরকারের ওপর চাপ বৃদ্ধি করছেন এবং তার দেওয়া হুমকি বাস্তবে রূপ নিতে পারে।

১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করলে যুক্তরাষ্ট্র তা নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখে নৌ-অবরোধ আরোপ করেছিল। এবার ট্রাম্প হামলা চালালে সেটি হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব।

গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার ওপর নজরদারি বিমান চালানো বাড়িয়েছে। পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা কিউবার পররাষ্ট্রমন্ত্রী “গণহত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষের ওপর শাস্তি” বলে মন্তব্য করেছেন। জ্বালানি অবরোধের কারণে দেশটির পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণের পর কিউবার অবস্থা আরও খারাপ হয়, কারণ দেশটি ভেনেজুয়েলা থেকেই তেলের বড় অংশ আমদানি করত।

যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন কিউবায় হামলার কোনো পরিকল্পনা নেই। তবে গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি রণতরী কিউবার কাছে মোতায়েন করা হতে পারে। তার দাবি, রণতরী মোতায়েন করলে কিউবা আত্মসমর্পণ করবে।

এর আগে ইরান যুদ্ধ শুরুর আগে কিউবায় হামলার শঙ্কা তৈরি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরানে চলে যাওয়ায় তখন আর হামলা হয়নি।

সূত্র: এক্সিওস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন