মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার এখনকার প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
অবশ্য এর আগে ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন। এগিয়ে ছিলেন শুভেন্দু। এখন আবার মমতা এগিয়ে গেলেন।
ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছেন ১৬৭০ ভোট। মমতা পেয়েছেন ৩৬৬৬ ভোট।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



