Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

রাশিয়াকে ‘শায়েস্তা’ করতে ইসরায়েলের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। দেশটি রাশিয়ার ‘চুরি করা’ একটি শস্যবাহী জাহাজ জব্দের জন্য ইসরায়েলকে অনুরোধ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো টেলিগ্রামে জানান, ‘প্যানরমিটিস’ নামের জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটিতে থাকা শস্যের কিছু অংশ রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। ওই শস্য আগে অন্য একটি জাহাজে লোড করা হয়েছিল।

এর একদিন আগে ইউক্রেন ও ইসরায়েল একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। ইউক্রেন দাবি করেছে, তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বারবার ইসরায়েলকে জাহাজটির বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। অন্যদিকে ইসরায়েল এটিকে ‘টুইটার কূটনীতি’ বলে সমালোচনা করেছে।

ক্রাভচেঙ্কো বলেন, জাহাজ ও এর মালামাল জব্দ করা, তল্লাশি চালানো, নথিপত্র যাচাই, শস্যের নমুনা সংগ্রহ এবং ক্রুদের জিজ্ঞাসাবাদের জন্য ইউক্রেন ইসরায়েলের কাছে অনুরোধ করেছে।

তবে জাহাজ পরিচালনাকারী গ্রিসভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল মেরিটাইম ইনক এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জাহাজে থাকা শস্য রাশিয়ার এবং এর বৈধ উৎস সংক্রান্ত নথি তাদের কাছে রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, ইউক্রেন আগে কোনো আইনি প্রমাণ না দিয়েই অভিযোগ তুলেছে। পরে জানানো হয়েছে, জাহাজ জব্দের অনুরোধ মঙ্গলবার রাতেই পেয়েছে ইসরায়েল।

তিনি বলেন, টুইট করার আগে একটি আইনি অনুরোধ জমা দেওয়ার আশা করা যায়। কিন্তু তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। এখন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখছে।

আলজাজিরা জানিয়েছে, ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল ও ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া থেকে শস্য রপ্তানি নিয়ে বারবার প্রতিবাদ জানিয়ে আসছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের শস্যবাণিজ্যে যারা লাভ করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল যথাযথ ব্যবস্থা নেয়নি বলে কিয়েভ ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে।

রাশিয়া এখনো এসব অঞ্চলের শস্যের আইনি অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনও ‘প্যানরমিটিস’ জাহাজ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে একটি ‘রাশিয়ার শ্যাডো ফ্লিট’ সংশ্লিষ্ট জাহাজ নিয়ে যোগাযোগ করেছে। এসব জাহাজের বিরুদ্ধে চুরি করা শস্য বহন করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তারা তৃতীয় দেশের ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্চ মাস থেকে তারা ‘আবিনস্ক’ নামের আরেকটি জাহাজ নিয়েও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে। ওই জাহাজটিও চুরি করা শস্য বহন করছিল বলে দাবি করেছে দেশটি। তবে অনুরোধ সত্ত্বেও জাহাজটিকে ইসরায়েলে মাল খালাস করতে দেওয়া হয় এবং পরে সেটি চলে যায়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, আমরা আশা করি ইসরায়েল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে, আবেগপ্রবণ মন্তব্যে সীমাবদ্ধ থাকবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন