Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বাড়ালেও তেলের দাম ও শেয়ারবাজারে অস্থিরতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম

যুদ্ধবিরতি বাড়ালেও তেলের দাম ও শেয়ারবাজারে অস্থিরতা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এ ঘোষণা দেন, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ পায়।

যুদ্ধবিরতির ঘোষণার আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৬ শতাংশ কমে যায়। একইভাবে ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২৯৩ পয়েন্ট বা ০.৬ শতাংশ কমে লেনদেন শেষ করে, যদিও একসময় প্রায় ৪০০ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট সূচকও ০.৬ শতাংশ কমেছে।

অন্যদিকে আন্তর্জাতিক তেলের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতে ৯৫ ডলারের নিচে থাকলেও পরে তা বেড়ে প্রায় ১০০ ডলারে পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৯৮.৪৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৩.১ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও অনিশ্চয়তা কাটেনি, আর সেটিই বাজার ও তেলের দামে প্রভাব ফেলছে।

সূত্র: এপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন