Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে লেবাননে নতুন করে হামলার তীব্র নিন্দা জানানো হয়। 

মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার বিষয়টিতে গুরুত্বসহ নজর রাখাছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতার সবসময় লেবাননের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের সব ধরনের হামলা ও লঙ্ঘনকে তারা প্রত্যাখ্যান করে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতার আরও জানিয়েছে, চলমান সংঘাত পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করেছে এবং জ্বালানি বাজারকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

কাতার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখা জরুরি। তাদের মতে, এ ধরনের সংঘাত শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন