যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কয়েক সপ্তাহের সংঘাতে ইরান ‘মাঠে জয়ী’ হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
শনিবার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ বলেন, “আমরা মাঠে বিজয়ী হয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কেবল তখনই যখন যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিয়েছে।
গালিবাফ বলেন, শত্রুপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। তার মতে, আলোচনাও সংগ্রামের একটি অংশ।
তথ্যসূত্র: দ্য ডন



