Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভারতের সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার পর ভারত সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’ নামের দুটি জাহাজ ইরানি গানবোটের গুলির মুখে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবুও নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে ফিরে যেতে হয়।

এর আগে একই দিন ‘ভাগ্য লক্ষ্মী’ নামক আরেকটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে।

ঘটনার পর ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে ইরানের কাছে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরান শনিবার দুপুরে হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করে। আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়া জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন