Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তি থেকে তারা অনেক দূরে রয়েছেন।

জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনার কাছাকাছি নই।” তিনি আরও উল্লেখ করেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও অনেক ফাঁকফোকর রয়ে গেছে এবং মৌলিক কিছু বিষয় এখনো অমীমাংসিত।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তিনি দাবি করেন, ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে কেবল তখনই যখন যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি, আর এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।

তথ্যসূত্র: দ্য ডন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন