Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি করল ইরান

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।”

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) প্রণালিটি পুনরায় খোলা হয়েছিল। কিন্তু একদিনের ব্যবধানেই আবারও অবরোধ জারি করল ইরান।

সূত্র: ডয়চে ভেলে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন