Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি : সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে জানান, ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি ‘উপযুক্ত মুহূর্তের’ অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে ‘খতম’ বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে।

দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন