ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদলের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানি প্রতিনিধিদল। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বৈঠকে বসবে। এর আগে ভোররাতে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।
তাসনিম জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
তবে শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই বৈঠককে আসন্ন যুদ্ধবিরতি আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।



